1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় এ বছর উপজেলায় ১ হাজার ৩৯২ মেট্রিক টন ধান ও ১৮ হাজার ৮৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবাইদুর রানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা খাতুন, অটো মেজর হাসকিং রাইস মিল মালিক সমিতি গৌরীপুর শাখার সহসভাপতি- মাহবুব আলম ফারুক, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সদস্য আঞ্জুমান আরা চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ উজ্জল, শামীম খান, দেলোয়ার হোসেন দুলাল,মো. আশরাফুল হক, মেসবাহ উদ্দিন সুজন, পাপন বসাক, মো. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রমুখ ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ২৪ এপ্রিল থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি