
মোহাম্মদ রাসেল,কিশোরগঞ্জ,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)
কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর ইউনিয়নের দাস পাড়া গ্রামের অবিকল দাসের মেয়ে অদিতি দাস(০৪) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ শে এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনা ঘটে।
দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। খানিকটা পরে শিশুটি আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। এদিকে অদিতীকে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। তখন এক প্রত্যক্ষদর্শী জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে নিধু রঞ্জন দাস নামে একজন শিশুটির দেহ খুঁজে পান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাওসার আহাম্মেদ সুহেল শিশুটিকে মৃত ঘোষনা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল জানান, এই বিষয়ে শিশুর পরিবার থেকে কেউ কিছু জানাননি।
© All rights reserved © 2023
Leave a Reply