1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুর বিশ্ব বই দিবস পালিত - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

গৌরীপুর বিশ্ব বই দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বুধবার (২৩ এপ্রিল /২০২৫) বিশ্ব বই দিবস উপলক্ষ্যে ‘জ্ঞানালোকে নিরন্তর অভিযাত্রা’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষ সংগঠনের কার্যালয়ে বইপড়ার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. রইছ উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, গৌরীপুর গণপাঠাগারের সহকারী নির্বাহী পরিচালক মো. আরিফ আহাম্মেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি