1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডুমুরিয়ার গুটুদিয়ায় ভয়াবহ সড়ক দু র্ঘ ট না, আহত ৪ - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ডুমুরিয়ার গুটুদিয়ায় ভয়াবহ সড়ক দু র্ঘ ট না, আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া হাইওয়ে থানার এসআই মো. কামরুল ইসলাম জানান, চুকনগর থেকে খুলনাগামী বাসটি কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় রাস্তায় উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় এবং গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআই কামরুল আরও জানান, “দুর্ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি