1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় চাচার হাতে ভাতিজা খুন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ইটনায় চাচার হাতে ভাতিজা খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯১ Time View

 

মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন):

কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়ন মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে

আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্ৰামে মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা বাবুল এবং তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন আপন ভাতিজা মোকারম (১৬) এর উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে আঘাত করে

গুরুতর আহত মোকারম কে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত মোকারম (১৬) মিয়া চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে।

নিহত মোকারমের আপন আরেক চাচা মোঃ হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে ঝগড়া হয় তারপর বাবুল ও তার ছেলে মনির ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোকারম কে হত্যা করেছে। আমি ফেরাতে গিয়ে আহত হয়েছি। আমরা বাবুল, মনিরের‌ শাস্তি চাই।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে। ঘটনা শুনে তাদের বাড়িতে এসেছি।

ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল জানান, নিহতের ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি