1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

 

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

সরবরাহ কমে যাওয়াই তিন দিনের ব্যবধানে হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০- ১৫ টাকা এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

গত মঙ্গলবার হিলি বাজারে দেশি পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বৃহস্পতিবার তা বেড়ে ৫৫ টাকা হয়ে গেছে। কসমেটিক্স দোকানের শ্রমিক রনি হোসেন বলেন ‘মঙ্গলবারের ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ বৃহস্পতিবার ৫৫ টাকা কেজি মানে তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ টাকা প্রতিদিন ৫ টাকা করে কেজিতে বাড়ছে এভাবে দাম বাড়লে আমরা গরিব কি করে জীবন সংসার চালাবো দিনে ৩০০ টাকা শ্রম পায় এই টাকা দিয়ে কি সংসার চালানো যায় তার উপরে যায় জিনিসের দাম

 

আরো এক ক্রেতা বলেন, পুরো রমজান মাসজুড়ে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম ছিল স্বাভাবিক। কিন্তু গত তিনদিনে হঠাৎ করে চাল তেল পিয়াজ ও রসুনের দাম বাড়ায় আমরা হতাশ, কিন্তু প্রশাসন কিছুই করছে না

 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মইনুল হোসেন বলেন ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি না থাকায় । দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো যাচ্ছেনা । হঠাৎ করে সরবরাহ কমে যাওয়াই বেড়ে গেছে পিঁয়াজের দাম। দ্রুত সরকার ভারত থেকে আমদানি না করলে পিয়াজ দাম ধীরে ধীরে উর্ধ্বগতি হতে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি