1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে গৌরীপুরে দোকানে দোকানে লুট! গাড়ি ভাংচুর - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে গৌরীপুরে দোকানে দোকানে লুট! গাড়ি ভাংচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯১ Time View

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

‘ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বর্জন বর্জন’ স্লোগান দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৩ এপ্রিল/২৫) দোকানে দোকানে প্রকাশ্যে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বালুয়াপাড়া মোড়ে লুটপাটের সময় দু’টি গাড়ি ভাংচুর শিকার হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২৫-৩০জন শিশু-তরুণ (১৩-২০বছর বয়সী) ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে প্রথম শহরে বিক্ষোভ মিছিল করে। এরপর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে ইসরায়েলি পানিয় আছে-কি-না দোকানে ঢুকে চেক করে। শহরে শহিদ হারুণ পার্ক এলাকায় শিব শ্যাম প্রসাধনী দোকানে এসে কোকাকোলা পানি পেয়ে রাস্তায় ছুঁড়ে মারে এবং কিছু পানিয় বোতল নিয়ে যায়। দোকানের মালিক মানব কুমার ঘোষ জানান, ৩০-৩৫জন একযোগে দোকানে ঢুকে মালামাল তছনছ করে। কোকাকোলার সাথে দোকানের অন্যান্য মালামালও বিনষ্ট করে। এরপরে পাটবাজার এলাকায় দু’টি দোকানেও তল্লাশী চালায়। বর্জন,বয়কট নানা স্লোগান দিয়ে মিছিল থানার সামনে দিয়ে চলে যায়। কালিপুর মধ্যম তরফ এলাকায় মেধা জেনারেল স্টোরে গিয়ে ওরা হামলা চালায়। দোকানের স্প্রিড, মেজো, সাদা পানিসহ বিভিন্ন পানি রাস্তায় ছুঁড়ে মারে। দোকানের কয়েক কার্টুন কোমল পানিয় বোতন নিয়ে যায়। দোকান মালিক মাজহারুল ইসলাম বাচ্চু জানায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় এক লাখ টাকা মালামাল নষ্ট ও লুট করে নিয়ে যায়।

এরপরে শহরের বালুয়াপাড়া মোড়ে গিয়ে হামীম স্টোরে হরিলুট করে। একযোগে দোকানের বিস্কুট, কেক, ফ্রিজের সকল পানি বস্তা ভরে নিয়ে যায়। কিছু কোমল পানির বোতল রাস্তায় ছুঁড়ে মারে। একপর্যায়ে দোকানের ক্যাশবাক্সে টাকা লুটে নেয়। দোকান মালিক সদরুল আমিন মাসুদ জানায়, ২০-২৫জন একসাথে দোকানে ঢুকে পড়ে। এদের মধ্যে দু’জন ক্যাশবাক্স থেকে টাকার বান্ডিল নিতে চাইলে আমি বাঁধা দেই। ওদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এক লাখ টাকার একটি বান্ডিল রাখতে পারলেও ২টি বান্ডিল ও ক্যাশবাক্সে রক্ষিত দৈনন্দিন বিক্রির টাকাও নিয়ে যায়। এছাড়াও দোকানের বিস্কুট, কেক ও পানিয় বোতল প্রায় ৬০হাজার টাকার মাল লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী শাহগঞ্জের আবুল হাসিম জানান, কিশোর গ্যাংয়ের তাণ্ডবে রাস্তার যানবাহন ভাংচুরের শিকার হয়েছে। তার অটোরিকশার গ্লাস ভেঙে ফেলে। সাংবাদিক শামীম খান জানান, কোকাকোলার বোতল ছুঁড়ে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলেছে। রামগোপালপুরের আশরাফুল ইসলাম জানান, তিনি যে অটোতে ছিলেন, সেই অটোগাড়িতে থাকা একটি শিশুর শরীরে বোতল ছুঁড়ে মারায় সে আহত হয়।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি