
বিশেষ প্রতিনিধি জাকিয়া বেগম
বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ আছর ত্রিশাল সাবরেজিস্টার জামে মসজিদ প্রাঙ্গণ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব এর সঞ্চলনায়
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মনিরুজ্জামান তরফদার,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক রাফি আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ,সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ ইয়াহিয়া মাহমুদ, সহ সভাপতি মোঃ আব্দুস সামাদ,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ হাফেজ আব্দুস সামাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা। ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মো ইলিয়াস হোসেন
শ সবাপতি মোঃ সাব্বির হোসেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহ সভাপতি মো: রিদোয়ানুল হকসাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ
আরো উপস্থিত ছিলেন আরো বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply