1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বর্তমান সংবাদ, সম্পাদক মামুন হাসান (বিএ) - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বর্তমান সংবাদ, সম্পাদক মামুন হাসান (বিএ)

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

 

জাকিয়া বেগম: বিশেষ প্রতিনিধি:

দেশবাসী সহ প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা জানান তিনি সম্পাদক ও প্রকাশক : মামুন হাসান (বিএ) বলেন দৈনিক বর্তমান সংবাদ, সকল পাঠক,কলাকৌশলি,শুভানুধায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

 

তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল ফিতর। ঈদ- উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদ-উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

 

তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি