1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেফতার - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৩ Time View

 

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পিঃ

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসানকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই তারিখে রাজবাড়ী শহরের বড়পুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় একই বছরের ৩০ আগস্ট তারিখে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শওকত হাসানকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামি শওকত হাসানকে গ্রেপ্তারের পর আদালতে চালান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি