1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাপাহারে আইহাই ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সাপাহারে আইহাই ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আশড়ন্দ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ ছালেক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইন্জিনিয়ার খালিদ হাসান পাহিন চৌধুরী উপজেলা বিএনপির,সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যাক্তিত্ব শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,তিলনা ইউনিয়ন পরিষদের সাবেক চেরম্যান আব্দুর রহমান কল্লোল প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি