1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে দলিল লেখক সমিতির ইফতার  - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

গৌরীপুরে দলিল লেখক সমিতির ইফতার 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০মার্চ) গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে ইফতার মাহফিলে গৌরীপুর উপজেলা লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আঃ জলিল মুন্সীর সভাপতিত্বে ও গৌরীপুর সাব রেজিস্ট্রি অফিসের মোহড়াব মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে অংশ গ্রহণ করেন গৌরীপুর দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা বেগ ফারুক আহম্মেদ।

 

ইফতার মাহফিলে কোরআন থেকে তালায়ত,পবিত্র মাহে রমজানের শীর্ষক তাৎপর্য আলোচনা ও দোয়া পাঠ করেন গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিস মসজিদের ইমাম ও খতিব মুফতি মৌলানা জিনাত হোসেন।

 

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত থেকে ইফতার গ্রহণ করেন গৌরীপুর সব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল দলিল লেখকবৃন্দু ও সকল দলিল লেখক সহকারীবৃন্দ ও গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ প্রমুখ। উক্ত ইফতার মাহফিলের সার্বিক আয়োজন ও পরিচালনা করেন গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাচিবেশ শাহীদ মুন্সী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি