1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাপাহারে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সাপাহারে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

 

স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী দল বিএনপি সাপাহার উপজেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপিত মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ মোঃ আব্দুন নূর,ভাইসপ্রিন্সিপাল আব্দুল মজিদ সরকার,সাবেক আহব্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মোকলেসুর রহমান মুকুল,আবাদুর রহমান কল্লোল,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,কৃষকদল সভাপতি আব্দুল মজিদ,আশরাফুল ইসলাম,আবুল হোসেন,ইব্রাহিম হোসেন, লুৎফর রহমান মাষ্টার, আনিসুর রহমান প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহণ করেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলে সমাপ্তি হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি