1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু

দিনাজপুর হিলি প্রতিনিধি  মোঃওয়াজ কুরনী
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

 

দিনাজপুর হিলি প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি একদিন বন্ধের পর চালু হয়েছে। তবে বন্ধে স্বাভাবিক ছিল বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। এদিকে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

রবিবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান

তিনি জানান, হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধের পরে আজ সকাল থেকে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক ছিল।

এদিকে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, হোলি উৎসব উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি