1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শীতকালীন ছুটি শেষে রোববার খুলছে পবিপ্রবি - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শীতকালীন ছুটি শেষে রোববার খুলছে পবিপ্রবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

৯ দিনের শীতকালীন ও যীশু খ্রীষ্টের জন্মদিন (বড়দিন) এর ছুটি শেষে ২৯ ডিসেম্বর (রোববার) খুলছে দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এর ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার পবিপ্রবি’র শীতকালীন বন্ধ শেষ হচ্ছে। রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক, ক্লাস, পরীক্ষাসহ পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে ক্যাম্পাসে ফিরে এসেছেন বিশ্ববিদ্যালয়টির অভিভাবক দেশ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। আবাসিক হলগুলোতে ফিরে ক্লাস-,পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টির সকল আবাসিক ছাত্রছাত্রীরা। আর এতেই ৯ দিনের ছুটির পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি