1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডাকাতির চেষ্টাকালে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধিসহ আহত ২ - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ডাকাতির চেষ্টাকালে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধিসহ আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। মাইক্রোবাসে থাকা যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনসহ দুজন আহত হয়েছেন।

 

ডাকাত দল প্রথমে একটি ট্রাকে সিগন্যাল দিয়ে সাংবাদিকদের নিয়ে আসা মাইক্রোবাসটি ব্যারিকেড দেয়। মাইক্রোবাসের চালক কৌশলে বেরিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর ও চালক মো. শফিকুল ইসলামকে (৪২) রড দিয়ে আঘাত করলে তিনিও আহত হন। আহত দুজন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

আহতরা জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সাংবাদিক নেতারা কক্সবাজারে ৮ম জাতীয় বিজয় উৎসব ও সাংবাদিক মিলন মেলা শেষে সোমবার রাত সাড়ে ৪টার দিকে মাইক্রোযোগে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি কসবার মনকাশাইর এলাকায় পৌঁছে রাস্তা অতিক্রম করার সময় একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে চালক নুরুল ইসলাম গাড়িটি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে, তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। মাইক্রোবাসের যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। গ্লাস ভাঙায় সাংবাদিক মো. রইছ উদ্দিন আহত হন।

 

সাংবাদিক মো. রইছ উদ্দিন জানান, যেখানে ডাকাতি হয়েছে, তার সন্নিকটেই কসবা থানা পুলিশের টিম ছিল। গভীর রাতে সেই পুলিশের সঙ্গে পোশাকবিহীন কয়েকজনকে থাকতে দেখা যায়। ডাকাতির ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি