1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে যিশু খ্র্রিস্টের জন্মোৎসব বড়দিন উদযাপিত - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

গৌরীপুরে যিশু খ্র্রিস্টের জন্মোৎসব বড়দিন উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন বুধবার (২৫ ডিসেম্বর/২৪) বড়দিন উদযাপন উপলক্ষ্যে উপজেলা ও পৌর শহরের ১৬টি চার্চে বর্ণিল সাঁজে সাঁজানো হয়েছে। বাইবেলা পাঠ, উপসানা সঙ্গীত, কেককাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়। পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার।

বড়দিন উপলক্ষে রামগোপালপুরে প্রেসবিটেরিয়ান চার্চ লর্ড লাভ বাংলাদেশ মিশন ট্রাস্টে যিশু খ্র্রিস্টের জন্ম ও ধর্মীয় আলোচনায় প্রধান বয়ান দেন পাস্টর হিরা লাল দাশ। ধর্মীয় উপাসনা শেষে প্রতিবেশী ও বিভিন্ন ধর্মালম্বীদের কৌশল বিনিময় করেন। এ চার্চে প্রায় দেড়শ পরিবার একই সাথে বড়দিন উদযাপন করেন। ধর্মীয় আলোচনায় অংশ নেন পাস্টর হিরালাল দাশ, সাধারণ সম্পাদক হেনরী ইনক দাশ, হেনরি বিপ্লব খ্রিস্ট দাস, হেনরি হিল্টন উত্তম দাশ, রবার্ট রতন দাস, কৌশল্যা রাণী দাশ, ফ্লোরেন্স মালা কুমারী, সুমি ডায়েস, রিনা ডায়েস, রিচার্ড ডায়েস, নয়মী ডায়েস, কোয়েল দাশ, বাড়িওয়ালাপাড়া গীর্জার এলবার্ট বাদল দে, মেরী রায়, শিবানী রানী বিশ্বাস, বাবুল চন্দ্র দাস প্রমুখ। বড়দিন ঘিরে চার্চে উপাসনার ব্যবস্থা করা, কেক কাটা, বাহারি পিঠা তৈরি, নানা ধরনের খাবার রান্না, ঘরের সাজসজ্জা পরিবর্তন, আত্মীয়র বাড়িতে উপহার পাঠানো ও বেড়ানো, আড্ডার বিষয়গুলো চিরায়ত।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি