1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণায় পিআইসি ও ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না করার প্রতিবাদে মানববন্ধন  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নেত্রকোণায় পিআইসি ও ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না করার প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

নেত্রকোণা প্রতিনিধি,

হাওড় বাঁচাও, দেশ বাঁচাও।হাওড়ের ফসল

দেশের অধিকাংশ মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে। এ বছর বয়ে যাওয়া দেশ ব্যাপী বন্যায় ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোনার ফসিল ঘরে তুলতে আগাম ফসল রক্ষা বাঁধের যথেষ্ট গুরুত্ব রয়েছে । নেত্রকোণা জেলায় প্রায় ৩৬৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়ী বাঁধ রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে তলিয়ে গিয়ে তা ভেঙে যায় । তাই ফসল রক্ষায় আগাম বেড়ী বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড ।

নির্ধারিত সময়ের মধ্যে পিআইসি গঠন ও বাঁধ নির্মাণ কাজ শুরু না করার প্রতিবাদে সোমবার সকালে নেত্রকোণা জেলা শহরের শহীদ মিনারের সামনে হাওড় বাঁচাও আন্দোলন, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে । সাংবাদিক আসাদ তালুকদারের পরিচালনায় মানব বন্ধনে সহমত ও অংশীদারদের মধ্যে বক্তব্য রাখেন , জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল ,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও কবি সৈয়দ সময় , বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার ,

সাংবাদিক আলিম চৌধুরী, সাংবাদিক জুয়েল চৌধুরী , সাংবাদিক লাভলু পাল চৌধুরী , নেত্রকোণা সরকারি কলেজের

সহকারী অধ্যাপক অলি উল্লাহ , নেত্রকোণা জেলা শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম সজল , সাংবাদিক অরবিন্দ ধর ,

হাওড় বাঁচাও আন্দোলন কমিটির নেত্রকোণার উপদেষ্টা টিপু , সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোনায়েম খান প্রমুখ।

বক্তারা বলেন , লোটপাটমুক্ত ও পিআইসি পকেট কমিটি বাদ দিতে হবে । প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি কমিটি দ্রুত গঠন করে নির্ধারিত সময়ের আগেই ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ করার জোর দাবি জানান ।

নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ শেষ না হলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে এবং দেশের খাদ্য ঘাটতি বাড়বে । নেত্রকোণা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে মানব বন্ধনে অংশগ্রহণকারীগণ বলেন,দায়িত্বশীলতার সাথে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি