
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার ১৬ ডিসেম্বর ২০২৪ ইং গৌরীপুরের শ্যামগঞ্জে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহি কমটির সদস্য ১৪৮ ময়মনসিংহ -৩ আসনের সাবেক তিন বারের নমীনি ও আগামী সংসদ নির্বাচনে গৌরীপুর থেকে ধানের শীর্ষের প্রার্থী মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার এম এ ইকবাল হোসেনের নেতৃত্বে বিজয় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে শ্যামগঞ্জ বাজার ধান মহাল বাজার হতে বিশাল এক বর্ণাট্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগি সংগঠন। যৌথ আয়োজনে তাহারা শ্যামগঞ্জ শহীদ চত্তরে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।
এসময় উপস্থিত ছিলেন বি এন পি নেতা মোঃ বাহার উদ্দিন দুদু,যুবদল নেতা মোঃ আতাউর রহমান তারা,যুবদল নেতা মোঃনুরুজ্জামান,যুবদল নেতা মোঃ আজিজুল হক,যুবনেতা সেলিম মিয়া,যুবনেতা জিয়া,বিএন পি নেতা হারেছ,বিএন পি নেতা আঃ সালাম মাষ্টার সহ বি এন পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ বাহার উদ্দিন দুদু বক্তব্যে শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন বীর শহীদদের ও বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে।
বিএনপির এই নেতা যেকোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে তৃণমূল থেকে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান
সেই সাথে আগামী নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনটি বিএনপিকে উপহার দেওয়ার লক্ষে এবং ইঞ্জিনিয়ার ইকবালের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply