1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কোন সমস্যা হলে সরাসরি থানায় আসবেন, দালাল ধরতে হবেনা -ওসি জাকির হোসেন - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কোন সমস্যা হলে সরাসরি থানায় আসবেন, দালাল ধরতে হবেনা -ওসি জাকির হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ আপনারা কোন সমস্যায় পরলে সাথে সাথে থানায় চলে আসবেন, কোন দালাল ধরতে হবে না। আমি আইনের মধ্যে থেকে আপনাদের সেবায় ব্রত আছি। পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে মাদক, চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।

শনিবার বিকাল ৪টায় মুরাদিয়া ইউনিয়নের কলবাড়ি বাজারে আয়োজিত সমাবেশ জহিরুল ইসলাম অমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইনুল হাসান সোহেল, জাকির হোসেন মিলন, কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু সায়েম খান এবং বাংলাদেশ ছাত্র শিবির দুমকি উপজেলার সভাপতি মাসুদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি