1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের

কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং কালো পতাকা উত্তোলন করেন, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ । পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।

পরে একই স্থানে প্রফেসর ড. আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জোহর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপস্থিত থেকে বুদ্ধিজীবী দিবসে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি