1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন শনিবার সকালে এই কর্মসুচি পালন করে।

 

এ দিন সকালে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধিমন্ডলী ও সাংবাদিকরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

 

পরে তারো শোকর‌্যালি নিয়ে বংশাই নদীর তীরে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূ‚মি) মো. রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ তালুকদার, দৈনিক আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি