1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের নাম পরিবর্তন - নতুন নাম বিজয় ২৪ হল  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

পবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের নাম পরিবর্তন – নতুন নাম বিজয় ২৪ হল 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ” বিজয় ২৪ হল” নামকরণ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ফরিদুল ইসলাম বলেন, “খুনী ও ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়েয করতো তার পিতার নাম জুড়ে দিয়ে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ হল নামকরণ করেছি”। এছাড়া আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, “আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেনো জুলাইকে না ভুলি, সকল কাজ যেনো জুলাইয়ের চেতনায় করতে পারি তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল”।

এ ব্যাপারে অত্র হলের প্রভোস্ট প্রফেসর ড.মাসুদুর রহমান বলেন,নাম পরিবর্তনের বিষয় শুনেছি তবে পরিবর্তন করতে হলে আইনগত ভাবে রিজেন্ট বোর্ডের অনুমোদন লাগবে।

এ বিষয়ে পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.জিল্লুর রহমান বলেন, নাম পরিবর্তনের বিষয়টি শুনেছি, নাম পরিবর্তনের দাবিতে কিছুদিন পূর্বে ছাত্ররা স্মারকলিপি দিয়েছিলো তবে নাম পরিবর্তন করতে হলে অবশ্যই রিজেন্ট বোর্ডের অনুমোদন লাগবে।

উল্লেখ্য যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম বিজয়-২৪ রাখার প্রেক্ষিতে এবং গত নভেম্বরের ১৮ তারিখে, বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাপ্তরিকভাবে নাম পরিবর্তনের আশ্বাস দেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি