
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (১১ ডিসেম্বর/২৪) সততা সংঘের মাধ্যমে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক। দুর্নীতি প্রতিরোধ ও সততা স্টোর বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খলিলুর, নুর মোহাম্মদ কালন, মো. আব্দুল হাই, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, লিপিকা দে, জয়নাল আবেদিন, নাজিম উদ্দিন, হাবিবা খানম, শাহীনুর ফেরদৌস, লাকী আক্তার, হারিছা আক্তার প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply