
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বিরামপুরে র্যালী, মানব বন্ধন ও আলোচনা সভার মাধ্যমে সোমবার ( ৯ডিসেম্বর) আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দূদক পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এতে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মশিহুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, সদস্য মাহমুদুল হক, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমূখ।
© All rights reserved © 2026
Leave a Reply