1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মৎস্য নিধনের দায় ৬ জেলেকে কারাদণ্ড  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মৎস্য নিধনের দায় ৬ জেলেকে কারাদণ্ড 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

 

আহম্মদ কবির,তাহিরপুরঃ সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করে অবৈধভাবে নিষিদ্ধ কোনাজাল দিয়ে মৎস্য নিধনের দায় ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ শাদাত মাহমুদ উল্লাহ।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী(৩৪), ছামসুল হুদার ছেলে ফরহাদ আলী(২৮) আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮), গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান(২৭) ফজর রহমানের ছেলে বাদশা (২৭)।

এর পুর্বে শনিবার( ৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম এর নির্দেশে রামসিংহপুর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা কমিউনিটি গার্ডদের সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে দুটি কোনাজাল ও দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ তাদের আটক করে। ওই দিন সন্ধ্যা ৭টার সময় ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৬জনকে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ শাদাত মাহমুদ উল্লাহ।ওই সময় তিনি তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওরে আসার পথে আর একটি কোনাজাল আটক করেন।গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে রেখে অন্য দুটি কোনাজাল আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, দেশী মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি