1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের কান্দানীয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

শনিবার সকালে স্কুল মাঠে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ কে এম ফজলুল হক।

 

প্রধান অতিথি ছিলেন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক কান্দানিয়া উচ্চববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর মৌল্লিক জীবন।

 

স্মরণ সভাটি সঞ্চালনায় ছিলেন, আনন্দ চন্দ্র দাস, ও সুপদ মন্ডল জয়।

বক্তব্য রাখেন, কান্দানিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মৌল্লিক, সহকারি প্রধান শিক্ষক, মোঃ সুরুজ্জামান বিএসসি,সহকারী শিক্ষক মোঃ রাশেদুল হাসান, ৯ম শ্রেণীর শিক্ষার্থী,রিজন মন্ডল,৯ম শ্রেণীর ছাত্র,আবু হানিফ হৃদয়, ৯ম শ্রেণীর ছাত্র আরমান হোসেন ও ৯ম শ্রেণীর ছাত্রী পাপড়ীসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা। স্মরণ সভাটি কোরআন তেলায়াত গীতা পাঠ ও জাতীয় সংগীত দিয়ে শুরু হয়।

আলোচনা সভা শেষে আবু ছাঈদের রক্ত নামে একটি চট্টী নাটক উপস্থাপনা করা হয়। রচনা ও পরিচালনা করেন সুপদ মন্ডল জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি