1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিরামপুরে অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বিরামপুরে অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা ২৬ শে নভেম্বর মঙ্গলবার ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে পরিসংখ্যান তদন্তকারী পিয়াস ইবনে হাবীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রাজ্জাক মন্ডল, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,বিরামপুর প্রেসক্লাবের (কলাবাগান) আহ্বায়ক শাহ আলম মন্ডল , আনসার ভিডিপি তাহেরা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সুধীজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন অর্থনৈতিক শুমারির গুরুত্ব, সঠিক তথ্য প্রদানের প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুমারির কার্যক্রম সফল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি