1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত এলাকা ও মন্দির পরিদর্শন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর) উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ‍্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে।

এ সময় পার্বতীপুর ক্যান্টনমেন্ট ৭ হর্স ইউনিটের অধিনায়ক- লেফটেন্যান্ট কর্নেল মশিহু আহমেদ , উপজেলা নির্বাহী অফিসার ও  পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার  (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও  নুজহাত তাসনীম আওন জানান, বিরামপুর উপজেলায় সকল ধর্মের মানুষজনের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর হয়ে কাজ করছে।

লেফটেন্যান্ট কর্ণেল মশিহু আহমেদ জানান, দেশ ও দেশের মানুষের জন্য সেনাবাহিনী আস্থার সাথে কাজ করে যাচ্ছে এবং সবসময় দেশের মানুষের সেবায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

ওসি মমতাজুল হক জানান, দেশের সাম্প্রতিক ঘটনায় বিরামপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি