1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দুমকিতে স্মরণসভা - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দুমকিতে স্মরণসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ চলতি বছরের জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র- জনতার গন-অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উক্ত স্মরণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, দুমকি থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা প্রমূখ। আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মৃতিচারণ করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় শহীদ মিলনের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী এবং শহীদ জসিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তার বাবা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও আহতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রাকিবুল হাসান। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি