1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ায় শাক সবজির বীজ ও  সার বিনামূল্যে বিতরন। - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

কালিয়ায় শাক সবজির বীজ ও  সার বিনামূল্যে বিতরন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

 

মোঃ হাসিবুর রহমান বিশেষ প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও  সার বিতরণ  করেছে উপজেলা কৃষি বিভাগ অধিদপ্তর। মঙ্গলবার  (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায়  উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রীড জাতের শীতকালীন শাকসবজির বীজ, সার, ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন  প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ।  এ সময় প্রনোদনা প্রাপ্ত ১৯৮০ জন কৃষকের মাঝে  মরিচ, টমেটো, লাউ, ব্রকলি, বেগুন, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাধাকপিসহ ৮ প্রকারের শবজির বীজ, ১০ কেজি করে ডিএপি ও এম ও পি  সার সহ নগদ অর্থ সহায়তা হিসাবে বিকাশ ট্রানজেকশনের মাধ্যম ১ হাজার টাকা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি