1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১,আহত-১৫ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১,আহত-১৫

দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে  একটি বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বুধবার দুপুরে ওই এলাকার একটি বিলের খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে   ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। এদের মধ্যে ওই গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫০) রামেক হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। বিষয়টি ওই এলাকার একজন জনপ্রতিনিধি  নিশ্চিত করেছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, বিষয়টা আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি