
দক্ষিণ চট্টগ্রাম থেকে স্টার্ফ রির্পোটার আবিদুর রহমান বাবুল।
দক্ষিণ চট্টগ্রামের এল.ডি.পির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ জেলা এল.ডি.পির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা দক্ষিণ জেলা এল.ডি.পির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এল.ডি.পির সভাপতি মো: ইয়াকুব আলী। মো: ওমর ফারুকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, আলমগীর, মো: রাসেল, মো: পারভেজ প্রমুখ। উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটি বাতিল করে হাসান মো: আল মাসুদকে আহŸায়ক, মো: আমিনুল হক তামিমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
© All rights reserved © 2023
Leave a Reply