1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগর থেকে দুই চোর গ্রেফতার - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

নাসিরনগর থেকে দুই চোর গ্রেফতার

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা যায়,১৭ নভেম্বর ২০২৪ রাত ৮ ঘটিকা হতে ৯ ঘটিকার মধ্যে ৩ নং কুন্ডা ইউনিয়ন এলাকায় একটি মুদি দোকানে চুরি হয়। চোরেরা দোকান হতে সিগারেট, সাবান, তৈল চুরি করে নিয়ে যায়। থানা পুলিশ রাতে অভিযান পরিচালনা করে হৃদয় মিয়া (১৯) ও জুয়েল কাজী (২০) কে গ্রেফতার করে।

 

এ সময় তাদের নিকট থেকে চুরি যাওয়া বিভিন্ন ব্রান্ডের ৪৮ প্যাকেট সিগারেট উদ্ধার করে।ওই ঘটনায় নাসিরনগর থানার মামলা নং-২১, তাং-১৮ নভেম্বর ২০২৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি