
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার সামিট- ২০২৪ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকী উপজেলা শাখা এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় প্রত্যেক প্রতিষ্ঠানের এক থেকে নয় নম্বর রোলধারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাহাদী হাসান নাহিদ, পটুয়াখালী শহর শাখার সভাপতি তাইমিয়া বিন হারুন,
দুমকি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল আহমেদ, নায়েবে আমীর
মাওলানা আলতাফ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হানিফ খান,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুন অর রশিদ,প্রসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকর আলী ও প্রসিডেন্সি ইউনিভার্সিটর প্রফেসর ড. সামিউল ইসলাম প্রমুখ।
বক্তারা মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply