1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তথ্য গোপনে অটল পিআইও নাসরিন,  সাংবাদিক কে তথ্য সহযোগিতায় ইউএনও’র অসহায়ত্ব প্রকাশ - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

তথ্য গোপনে অটল পিআইও নাসরিন,  সাংবাদিক কে তথ্য সহযোগিতায় ইউএনও’র অসহায়ত্ব প্রকাশ

মোঃ মনির খান নড়াইল জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৪৮ Time View

পরপর তিন বারের ক্ষমতাসিন আওয়ামী লীগ সরকার দেশের ব্যপক উন্নয়ন করে যাচ্ছে। যার ফলে গ্রাম শহরে পরিনত হতে চলেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রান্তিক জনগোষ্ঠি পেয়েছে উন্নয়নের ছোয়া। সরকারের এসব তথ্য দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাপক ভাবে গণমাধ্যমে প্রচার হলেও নড়াইলে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার দায়িত্বহীনতার কারনে তা হচ্ছে না। বিশেষ করে নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সরকারের উন্নয়ন মুলক কাজের তথ্য গোপন করতে মরিয়া হয়ে উঠেছেন পিআইও নাসরিন সুলতানা নিজেই। এ বিষয়ে নড়াইল সরদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণমাধ্যম কর্মীরা সহযোগিতা চাইলে তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন।

উল্লেখ্য: গত ৩০ জুলাই নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ নড়াইল সদর উপজেলার ২০২২-২০২৩ অর্থ বছরে টিআর, কাবিখা প্রকল্পের তালিকা চেয়ে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করেন। আবদনের ২০ কর্মদিবসের মধ্যে আবেদনকারিকে তথ্য প্রদান করতে হবে। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও তথ্য প্রদান করনে নি নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন। এ ছাড়া লোকমুখে শোনা গেছে, পিআইও নাসরিন সুলতানার পরিবার বিএনপি-জামায়াতের অনুসারি ছিলেন। তারা বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পতনে সক্রিয় ভুমিকা পালন করেছেন।

কথা হয় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে। তিনি বলেন, তথ্য প্রদানে পিআইও নাসরিন সুলতানার অসহযোগিতার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা আমাকে জানিয়েছে। আমি নাসরিন সুলতানাকে তথ্য প্রদান করতে বলেছি। তার পরও তিনি তথ্য কেন দিচ্ছেন না সে বিষয়টি আমি দেখছি।

এ বিষয়ে সাংবাদিক কাজী আশরাফ বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করেছে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। কিন্তু জনস্বার্থে বর্তমান সরকারের উন্নয়ন কাজের প্রকল্পের তালিকা না দিয়ে সদর উপজেলা পরিষদের চেয়রম্যানের সাথে যোগাযোগ করতে বলেন পিআইও নাসরিন সুলতানা।

কথা হয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানার সাথে। তিনি বলেন, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ টিআর কাবিখার প্রকল্পের তালিকা চেয়ে আমার কাছে লিখিত আবেদন করেছেন। আমি তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সমন্ময় করতে বলেছি।

কিন্তু সাংবাদিক কাজী আশরাফ বলেন, উপজেলা চেয়ারম্যান এর সাথে টিআর কাবিখার তালিকার সাথে কিসের সম্পৃক্ততা? তথ্য দিতে গুড়ি মিসির কারন টা কি? তথ্য পেলে হয়তো বা থলের বিড়াল বেরিয়ে আসতে পারে বলে ধারণা করেছেন সাংবাদিক কাজী আশরাফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি