1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত - Stbanglatv.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (সাবেক সেনা সদস্য) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আমিনুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় ড্রামট্রাক চালক ও হেলপারকে আটক করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম মহাসড়ক দিয়ে আদিতমারী রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাঁদের ধাক্কা দিলে পিপলু মিয়া ট্রাকের নিচে চলে যান। পরে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আরিফুল ইসলাম জানান, পিপলু মিয়ার কোমরের নিচের অংশ থেঁতলে গিয়েছিল। হাসপাতালে আনার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তাঁর সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি