
নিজস্ব প্রতিবেদক:
সাবেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তিনি জবাব দেননি।
পরবর্তী সময়ে তদন্তে তাঁর বিরুদ্ধে আনা কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্ব পরিত্যাগের অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
© All rights reserved © 2026
Leave a Reply