1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরাইলের কালিকচ্ছে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হ'ত্যা'র অভিযোগ, স্বামী আটক - Stbanglatv.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সরাইলের কালিকচ্ছে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হ’ত্যা’র অভিযোগ, স্বামী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

আব্বাস উদ্দিন:সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালিকচ্ছ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাস’রোধ করে হ’ত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুরন্তী চাকসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা বেগম (৪৬)
একই গ্রামের মর্তুজ আলীর (৫০)। তিনি জবান আলী ও সাজেদা বেগমের ছেলে।

প্রাপ্ত তথ্যমতে, পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে স্ত্রী নিলুফা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাস’রোধ করে হ’ত্যা করেন বলে অভিযোগ উঠেছে মর্তুজ আলীর বিরুদ্ধে।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মর্তুজ আলীকে আটক করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। নিহতের ম’রদে’হও পুলিশি হেফাজতে রয়েছে।

এ ঘটনায় ম’রদে’হের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি