
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাইমদ ও একটি অটো গাড়িসহ মোঃ জাহিদ হাসান সিফাত (২১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বহমতপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহিদ হাসান সিফাত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৩৫ লিটার চোলাইমদ ও একটি অটো গাড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
© All rights reserved © 2026
Leave a Reply