
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ৯ নং ওর্য়াডের অন্তর্ভুক্ত দুর্গাপুর সবুজ উন্নয়ন সংস্থার ১৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় দুর্গাপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর সবুজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. আব্দুল্লাহিল বাকী। সভার শুরুতে সংস্থার গত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন, আলোচনা ও সিদ্ধান্তসমূহ পাঠ করেন সংস্থার সেক্রেটারি মো. সেলিম উদ্দীন। পরে সংস্থার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান। সভায় সংস্থার সার্বিক কার্যক্রম, সদস্য বৃদ্ধি এবং জমি বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, গত দুই বছরে সংস্থাটিতে নতুন করে ২৩ জন সদস্য ভর্তি হয়েছেন। নতুন সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পর্যায়ক্রমে আংশিক জমি বণ্টন করা হবে। পরবর্তীতে অবশিষ্ট সদস্যদেরও পর্যায়ক্রমে জমি বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির ফলে বর্তমানে সংস্থাটির মোট সদস্যসংখ্যা প্রায় ৩৩০ জনে দাঁড়িয়েছে। সভাপতি মো. আব্দুল্লাহিল বাকী তাঁর বক্তব্যে বলেন, “দুর্গাপুর সবুজ উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য হলো সদস্যদের ঐক্যবদ্ধ রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ এগিয়ে নেওয়া। গত দুই বছরে ২৩ জন নতুন সদস্য যুক্ত হওয়ায় সংস্থার কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। সদস্যদের স্বার্থ ও ন্যায্যতা বজায় রেখে লটারির মাধ্যমে জমি বণ্টন করা হবে। পর্যায়ক্রমে সব সদস্যের জমি প্রাপ্তি নিশ্চিত করতে আমরা কাজ করছি।”সেক্রেটারি মো. সেলিম উদ্দীন বলেন, “সংস্থার কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে। নতুন সদস্যদের জমি বণ্টনসহ সংস্থার উন্নয়নমূলক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে সব সদস্যের সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. আলম আলী, সহ-সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সদস্য মো. মেকাইল হক, আরিফুল ইসলাম, গোলাম রাব্বানী, মহেন্দ্র ও শ্রী শ্যামল হালদারসহ সংস্থার অন্যান্য সদস্যরা। সভায় সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং পরিকল্পিতভাবে জমি বণ্টনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply