1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব: এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব: এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে বড় ইন্দারা মোড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘যুব শক্তি, দেশ গড়ার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “তরুণ ও যুবকরা কর্মক্ষম। এই কর্মক্ষম শক্তিকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব।” তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে দক্ষ, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে যুবশক্তির কোনো বিকল্প নেই। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও রাষ্ট্র গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলার নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, অ্যাডভোকেট মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি