1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবির শিক্ষার্থীদের পরিবহন সংকট সমাধানে ইউজিসি বরাবর ৪টি নতুন বাসের আবেদন - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

পবিপ্রবির শিক্ষার্থীদের পরিবহন সংকট সমাধানে ইউজিসি বরাবর ৪টি নতুন বাসের আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

 

দুমকি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও সচল করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ৪টি নতুন বিআরটিসি বাস ভাড়া নেয়ার জন্য বাৎসরিক ১ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ১৭৬ টাকা চেয়ে আবেদন করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত ৯ আগষ্ট তারিখের এক আবেদনে এ তথ্য জানা যায়।

আবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫টা বাস ও ৪ টি মিনি বাস রয়েছে যার মধ্যে ১ টি বাস ও ২ টি মিনিবাস ব্যবহারের অযোগ্য। নতুন বাস ভাড়া নেয়ার আবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও অচল বাসসহ অন্যান্য যানবাহন বিক্রির জন্য নিলামে তোলা হলেও বিআরটিএ পটুয়াখালী জোনের অ্যাসেসমেন্ট অনুযায়ী নির্ধারিত মূল্যের কম (৫৮.২%) হ‌ওয়ায় তা বিক্রি সম্ভব হয়নি।

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি