
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপির ৪৮তম প্রতািষ্ঠা বার্ষিকি উপলক্ষে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির একাংশ, তথা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সন্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র্যালীটি সরাইল উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এসে এক বিশাল সমাবেশের রুপ নেয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সন্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টার।
আরোও বক্তব্য রাখেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান ও সদস্য সচিব জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদল যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,
উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক আব্বাসউদ্দীন, আব্দুল বারিক,বিএনপি নেতা আব্দুর রহিম, আইয়ুব মিয়া,তাবুক বিএনপি নেতা জামাল খন্দকার, যুবদল নেতা সাইফুল ও মিন্টুসহ ছাত্রদল,যুবদল,ও বিএনপির নেতাকর্মিরা।
সমাবেশে প্রধান অতিথি আনোয়ার হোসেন মাস্টার কান্নাজড়িত কন্ঠে বলেন আজ প্রথম গণতন্ত্রের মা,আমাদের মা বেগম খালেদা জিয়াকে ছাড়া প্রতিষ্টা বার্ষিকি পালন করছি।
একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
তিনি আরও বলেন, আজ আমাদের সাথে যারা শক্তি যুগিয়েছন তাদের প্রতিদান আমি রক্তদিয়ে হলেও তাদের প্রতিদান দেবো ইনশাআল্লাহ।
© All rights reserved © 2023
Leave a Reply