1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে’: বিএনপির সংসদ সদস্য - Stbanglatv.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে’: বিএনপির সংসদ সদস্য

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের একটি প্রভাবশালী অংশ বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেছেন, এখনই এই দায়িত্বজ্ঞানহীন চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সামনে দেশের জন্য ‘ঘোর অন্ধকার’ অপেক্ষা করছে।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে তিনি পোস্টটি দেন।

ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম বলেন, গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত টানা ৩২ ঘণ্টা তীব্র যানজটে পথঘাট কার্যত স্থবির হয়ে পড়ে।

তিনি দাবি করেন, দীর্ঘ এই যানজটে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অ্যাম্বুলেন্সে আটকা পড়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনেক প্রবাসী তাঁদের নির্ধারিত ফ্লাইট মিস করেছেন বলেও পোস্টে দাবি করেন তিনি।

শাহাদাত হোসেন সেলিম পোস্টে আরও লেখেন, ‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখনই যদি এই দায়িত্বজ্ঞানহীন চক্রটিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে সামনে আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি