1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসির ইয়াবাসহ নারী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার - Stbanglatv.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ডিএনসির ইয়াবাসহ নারী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জয়নগর বটতলাহাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৩ পিস ইয়াবা ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামীকে পলাতক আসামি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়নগর বটতলাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নারী হলেন মোসাঃ শামীম আরা মোস্তাফি হ্যাপি (৩৬)। তিনি জয়নগর বটতলাহাট এলাকার মো. মিনাউর রহমানের স্ত্রী। এ মামলার অপর আসামি মো. মিনাউর রহমান (৪১) পলাতক রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, অভিযানে আসামিদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা এবং বাংলাদেশি নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি