1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১ - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন মো. তুহিন (৪০)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে তেলকুপি বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানকালে টহল দল মো. তুহিনকে আটক করে। পরে তার কাছ থেকে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তি ও জব্দকৃত গাঁজার বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি