1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় চার নেতার মুরাল ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ, মাধবপুরে ক্ষোভ - Stbanglatv.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

জাতীয় চার নেতার মুরাল ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ, মাধবপুরে ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের মুরাল অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে দীর্ঘদিন ধরে জাতীয় চার নেতার মুরাল স্থাপন করা ছিল। প্রায় এক মাস আগে মাধবপুরের তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের নির্দেশে মুরালগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ইউএনও বদলি হওয়ার পর প্রকাশ্যে প্রতিবাদ জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে অপসারণ করা মুরালগুলো পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জাতীয় চার নেতার ছবি অপসারণ করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় চার নেতার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানান।

এ বিষয়ে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি