
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকিও দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই এসব কথা বলেন।
রেজাই দাবি করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের অস্তিত্বের জন্য সংকট আরও ঘনীভূত করছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যকে হত্যার কথিত ‘ইরানি পরিকল্পনা’ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করেন।
ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের যুদ্ধগুলোর চেয়ে ভিন্ন ও আরও ব্যাপক হতে পারে বলেও সতর্ক করেন তিনি। বিশেষ করে লেবানন ইস্যুতে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন রেজাই।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের বিষয়ে তিনি বলেন, ইরানের ওপর অবরোধ অব্যাহত থাকলে তার পাল্টা জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানার হুঁশিয়ারিও দেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
© All rights reserved © 2026
Leave a Reply