1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোয়ালন্দে ১৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক     - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

গোয়ালন্দে ১৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক    

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা রাজবাড়ী প্রতিনিধি:

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর আভিযানিক দল অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

আজ বুধবার ২৬/০৮/২০২৬, সন্ধ্যা ১৮:১০ টা থেকে ১৮:৩০ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আকবর হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে সোহরাব মন্ডলপাড়া গ্রামস্থ মোঃ সিরাজ ব্যাপারীর রাইস মিলের সামনে দণ্ডায়মান অবস্থায় এক নারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে (১৫০) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

আটককৃত নারী মোছাঃ খোদেজা ওরফে পিচ্চি (৫১) পিতা: মৃত শাহেদা ব্যাপারী, সাং- সোহরাব মন্ডলপাড়া, থানা: গোয়ালন্দ ঘাট, জেলা: রাজবাড়ী।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত খোদেজা ওরফে পিচ্চি কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় পরিদর্শক মোঃ আকবর হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি